admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ – ২০২৫” বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলার আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ – ২০২৫” বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা বুধবার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা সভাপতি রুদ্র মহন্তের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া।
এছাড়াও জেলা প্রতিনিধি হাসনা হেনা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী,এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সকল কার্যনির্বাহী ও সাধারণ সদস্য, ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক প্রজ্ঞা বর্মন ও চাইল্ড পার্লামেন্ট সদস্য রাদ শাহামাদ।