admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাহের আলী (৬৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সদর উপজেলার সালন্দর ডেনিশ মোড় মানবকল্যাণ ও গ্রামীণ চক্ষু হাসপাতালের মাঝ স্থান ঠাকুরগাঁও – পঞ্চগড় মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
নিহত সাহের আলী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার মৃত মোকবুল হোসেনের ছেলে ।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও থেকে সালন্দরের দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সাহের আলী।রাস্তায় একটি ট্রাক মাল লোড করছিলো।দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ক্রস করে পার হওয়ার সময় অপর দিক হতে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সাহের আলী।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।