হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে গিলাবাড়ি বিদ্যালয়ে কাজের আগেই ঠিকাদারকে বিল দিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং সাপ্লায়িং অফ ফার্নিচার নামে একটি কাজের অনুমোদন হয় । ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামে। তবে বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠানটি কোনো ধরনের আসবাবপত্র না পেলেও ঠিকাদারকে কাজটি সম্পন্ন করা বাবদ বিল বুঝিয়ে দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও ইইডি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর বিদ্যালয়ের নতুন ভবনটির উদ্বোধন করেন- ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । ২০১৮-১৯ অর্থবছরে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়। ভবন নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ১৫ জানুয়ারি নতুন ভবনে আসবাব সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রাক্কলিত খরচ ধরা হয়েছিল ১২ লাখ ৩৬ হাজার ১২৬ টাকা।

ঠিকাদার সেই মূল্যের ৩৬ দশমিক ৭৫ শতাংশ কম দর দেন। ফলে কাজ বাস্তবায়নে অনুমোদিত মূল্য দাঁড়ায় ৭ লাখ ৮১ হাজার ৮৩৯ টাকা। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেন ইইডি পঞ্চগড় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মণ্ডল। ২৮ আগস্ট রবিবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঝকঝকে তিনতলা ভবন। উদ্বোধনের প্রায় দুই বছর পার হলেও সেখানে বসার নতুন বেঞ্চ পায়নি শিক্ষার্থীরা। পুরোনো বেঞ্চ দিয়ে ভবনের নিচতলার কয়েকটি কক্ষে শ্রেণিকার্যক্রম চলছে। বাকি কক্ষগুলো ফাঁকা পড়ে আছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে শুক্র-শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়ে কোনো আসবাবই সরবরাহ করেনি। ঠিকাদারি কাজের বিল উত্তোলন করতে হলে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন লাগে। সেই প্রত্যয়ন ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কীভাবে বিল পেল, তিনি বুঝতে পারছেন না। আসবাব সরবরাহ না করলেও সাদমান এন্টারপ্রাইজের নামে ২০২১ সালের ২০ জুন ৫ লাখ ৪৭ হাজার ২৬০ টাকার বিল ছাড় করেছে ইইডি। বিষয়টি সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো.আমানুল্লাহ নিশ্চিত করেছেন। ইইডি ঠাকুরগাঁও কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মফিজুল ইসলাম বলেন, মেসার্স সাদমান এন্টারপ্রাইজ হরিপুর উপজেলার একটি বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করছেন। ঐ কাজের বিপরীতে তাঁর প্রায় ১৪ লাখ টাকা জামানত রয়েছে। এ ছাড়া গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাব সরবরাহ কাজের বিপরীতে প্রায় পৌনে দুই লাখ টাকা জামানত রয়েছে। তাই ঠিকাদারের অনুরোধে বিলটি ছাড় করা হয়েছে। এ মাসের মধ্যেই বিদ্যালয়ে আসবাব সরবরাহ নিশ্চিত করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল বলেন, বিলটি তৎকালীন নির্বাহী প্রকৌশলীর সময় ছাড় করা হয়েছে। জুন সমাপনীর সময় কাজের চাপের কারণে হয়তো তিনি সেটি খেয়াল করেননি। এ মাসের মধ্যে সে প্রতিষ্ঠানে আসবাব সরবরাহ করা হবে।

মেসার্স সাদমান এন্টারপ্রাইজ মালিক মো. রাসেদ বলেন, ইইডিতে বিভিন্ন কাজের বিপরীতে ২০ থেকে ২২ লাখ টাকা পাওনা রয়েছে। তাই অগ্রিম বিল পেতে অনুরোধ করেছিলাম। প্রকৌশল বিভাগও সেই অনুরোধে সাড়া দিয়েছে। ঠিকাদারকে বিল ছাড়ের সময় ঠাকুরগাঁও জেলার দায়িত্বে ছিলেন ইইডি পঞ্চগড়ের কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মণ্ডল। তিনি বলেন, এমন ঘটনা ঘটার সুযোগ নেই। আসবাব সরবরাহের আগে ঠিকাদারকে বিল দেওয়া হয়েছিল কি-না, এত দিন পর তা কাগজপত্র যাচাই না করে বলা ঠিক হবে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 15 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক