admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শাখা যুবলীগের আয়োজনে ২৭ অক্টোবর বুধবার বিকালে বি,ডি হলে,কয়েক ঘন্টা ব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শাখা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল রশিদ ও সঞ্চালক করেন — সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা সরকার। এ সময় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগে সভাপতি মোঃ আব্দুল মজিদ আপেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর। এ সময় সদর উপজেলার সকল ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ।