হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর এখন গোচারণ আর ফসল শুকানোর চাতাল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ এলাকার মাদারগঞ্জে ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তান সরকার বিমানবন্দরের জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা দিলে ১১১ একর জমি পায় সিভিল অ্যাভিয়েশন। ওই অংশে পরে ভবন ও রানওয়ে করা হয়।

ব্রিটিশ আমলে স্থাপিত হলেও ঠাকুরগাঁও জেলার বিমানবন্দরটি চালু ছিল স্বাধীনতার পরেও। তবে লোকসানের অজুহাত দেখিয়ে ১৯৭৯ সালের দিকে এখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। যাত্রী কম হওয়ার অভিযোগে বন্ধ করা বিমানবন্দরটি এক বছর পরেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর উদ্যোগ নেয়ার কথা বলা হলেও ৪১ বছরে সেটি চালু হয়নি। দেশের জনসংখ্যা এর মধ্যে সাড়ে ৭ কোটি থেকে বেড়ে হয়েছে প্রায় ১৭ কোটি। দেশের উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নও হয়েছে। তবে ‘লোকসানের ভয়ে’ এখনও চালু করা হচ্ছে না বিমানবন্দরটি।

স্থানীয়দের দাবি, আগামীর সমৃদ্ধ ঠাকুরগাঁও জেলার অন্যতম সারথি হতে পারে বিমানবন্দরটি। ঠাকুরগাঁও জেলায় শিল্প-কারখানা নির্মাণ থেকে শুরু করে ব্যাবসায়িক কর্মচাঞ্চল্য বাড়াতে বিমানবন্দরটি রাখতে পারে বড় ভূমিকা। ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জে ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে এটি প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তান সরকার বিমানবন্দরের জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা দিলে ১১১ একর জমি পায় সিভিল অ্যাভিয়েশন। ঐ অংশে পরে ভবন ও রানওয়ে করা হয়।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৭ সালে বিমানবন্দরটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সংস্কার করা হয়। মাত্র বছর দুয়েক বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হলেও আগ্রহের অভাব এবং যাত্রীসংখ্যা কমে যাওয়ায় কার্যক্রম থেমে যায়। এরপর ১৯৮০ সালে বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিমানবন্দর এলাকার অনেক জমিতে আবাদ হচ্ছে ফসল। আর রানওয়েটি স্থানীয়রা ব্যবহার করছেন গোচারণ, ফসল মাড়াই ও শুকানোর চাতাল হিসেবে। দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দরটির অবকাঠামো ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পরিদর্শন করেছিলেন সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ওই সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, বিমানবন্দরটি চালুর বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মানুষ সঙ্গে থাকলে বিমানবন্দরটি চালু করা অসম্ভব কিছু নয়।

তখন এক বছরের মধ্যেই ঠাকুরগাঁও জেলায় বিমানবন্দর চালু করার আশ্বাস দিয়েছিলেন রাশেদ খান। ছয় মাসের মধ্যে কারিগরি ত্রুটিগুলো মেরামতের কথাও জানিয়েছিলেন। সেই আশ্বাসের পাঁচ বছর পার হলেও বিমানবন্দরটি চালুর বিষয়টি একটুও এগোয়নি বলে জানালেন ঠাকুরগাঁও জেলার সমাজকর্মী মাহাবুব আলম রুবেল। ঠাকুরগাঁও-পঞ্চগড়ের মানুষ সৈয়দপুর থেকে বিমানে প্রতিদিন যাতায়াত করছে, বিমানবন্দরটি চালু করতে কী পরিমাণ বাজেট লাগবে, কাজ করতে কী পরিমাণ সময় লাগবে, প্রতিদিন সর্বনিম্ন দুটি ফ্লাইট এখানে ওঠানামা করলে কী পরিমাণ যাত্রী লাগবে, তার সঠিক অর্থনৈতিক সমীক্ষা কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের উপস্থাপনায় আমরা পাইনি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আলী নোমান আব্দুল্লাহ বলেন, ‘ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। দেশ-বিদেশের অনেক দর্শনার্থী যোগাযোগব্যবস্থার ভালো মাধ্যম না পাওয়ায় বেশি সময় ব্যয় করে এত দূরে আসতে চান না। বিমানবন্দরটি চালু হলে অনেক পর্যটক ও দর্শনার্থী ঠাকুরগাঁও জেলার এসব দর্শনীয় জায়গায় খুব কম সময়ে যেতে পারবে। বলা যেতে পারে, শুধু পরিত্যক্ত বিমানবন্দর চালু হচ্ছে না বলে ঠাকুরগাঁও জেলার সঙ্গে ইচ্ছা থাকা সত্ত্বেও খুব বেশি সংযুক্ত হতে পারছেন না দেশ-বিদেশের পর্যটকরা।

ঠাকুরগাঁও জেলার একটি বেসরকারি কলেজের প্রভাষক মাহমুদ হাসান প্রিন্স বলেন, ‘দেশি-বিদেশি কোনো বড় বিনিয়োগকারী হাজার হাজার কোটি টাকা শিল্প খাতে বিনিয়োগ করতে চাইলে সবার আগে যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দেবে। কিন্তু উত্তরের সীমান্তবর্তী জেলাটিতে শিল্পের বিকাশে প্রধান বাধা যোগাযোগব্যবস্থা। এখানে বিমানবন্দরটি চালু হলে শিল্পের বিকাশ ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। যার ফল ভোগ করবে এ অঞ্চলের প্রত্যেক পেশার মানুষ।

অর্থনৈতিক বিশ্লেষক মতিউর মিঠু বলেন, ‘বিমানবন্দরটি ফের চালু করতে সর্বোচ্চ ১০০ কোটি টাকা লাগবে। ২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এ বাজেট থেকে মাত্র ১০০ কোটি টাকা একটি জেলার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’তিনি আরও বলেন, ‘প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন যাত্রী দুটি ফ্লাইটে যাতায়াত করলে সরকার এটিকে লাভজনক অবস্থানে নিয়ে যেতে পারবে। ধীরে ধীরে যাত্রী আরও বাড়বে। দুই জেলায় এ পরিমাণ যাত্রী পাওয়া এখন অসম্ভব কিছু নয়।

এ ছাড়া বিমানবন্দরটি চালু হলে নেপাল ও ভুটানের সঙ্গে এ অঞ্চলের মানুষের বাণিজ্যিক সম্পর্কও মজবুত হবে। অঞ্চলটি অর্থনৈতিকভাবে খুব অল্প সময়ে সফলতা লাভ করবে।’ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী জানান, বিমানবন্দরটি চালু করার জন্য তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে বিভিন্ন সভা ও সমাবেশে এ অঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা করে বিমানবন্দরটি চালুর দাবিও তুলেছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁও জেলার বিমানবন্দরটি ঐতিহ্যবাহী। এটি পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে ঠাকুরগাঁও জেলা বাসীর দাবি রয়েছে। এ বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 6 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক