admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কা হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই ঊর্ধ্বগতি ঠেকাতে আজ বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোন মানুষ এবং রাস্তায় চলাচল করতে দেয়া হচ্ছে না কোন গাড়ী।
লকডাউনের বিধি নিষেধ মানাতে এবার কঠোর অবস্থানে আছে পুলিশ। আজ বুধবার (১৪ এপ্রিল) সরেজমিনে ঠাকুরগাঁও চোরাস্থা মোড়, বাস্টান্ড মোড়, ট্রাফিক অফিসের সামনে ও ঠাকুরগাঁও রোড সহ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।