হোম
অপরাধ

টেকনাফ উপজেলার ৫ লাখ টাকা নিয়েও বন্দুকযুদ্ধের সাদ্দাম হোসেন নামের এক যুবককে হত্যা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২০ ৯:৪৯ অপরাহ্ণ

বন্দুকযুদ্ধের সাদ্দাম হোসেন নামের এক যুবককে হত্যা-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার সাদ্দাম হোসেন নামের এক যুবককে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী গোল চেহের নিহত সাদ্দাম হোসেনের মা এবং ওই এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী। আদালতে মামলার আবেদন করার পর সেটি আমলে নেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (টেকনাফ) এর বিচারক মো. হেলাল উদ্দিন। তিনি মামলাটি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কোনো কর্মকর্তা দ্বারা তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন। পাশাপাশি দ্রুত তদন্ত শেষে করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে ২ নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমানকে। এছাড়া মামলায় অভিযুক্ত ২৮ জনের মধ্যে ২৭ জনই পুলিশ সদস্য। অন্যজন হ্নীলা ইউনিয়ন পরিষদের দফাদার নূরুল আমিন নুরুল্লাহ। মামলার অপর আসামিরা হলেন- হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান, অরুণ কুমার দে, সুজিত চন্দ্র দে, মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, কামরুজ্জামান, নাজিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী সাইফুদ্দিন, আমির হোসেন, নাজিম উদ্দিন, মাযহারুল ইসলাম, মাঈন উদ্দিন, নঈমুল হক, মিশকাত উদ্দিন, রাম চন্দ্র দাশ, রুবেল শর্মা, সাগর দেব, আবু হানিফ, মো. আজিজ, মো. শরীফুল ইসলাম, দ্বীন ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. বোরহান, আব্দুস শুক্কুর, শেকান্দর ও মহিউদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী গোল চেহেরের দুই সন্তান সাদ্দাম হোসেন ও মো. জাহেদ। গত ৪ জুলাই সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের দুইজনকে বাড়ির অদূরে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। পরে তাদের ছাড়াতে পুলিশ ফাঁড়িতে যান তাদের মা গোল চেহের। এজাহারে আরো বলা হয়, সাদ্দাম ও জাহেদকে ছাড়ার জন্য পুলিশ তাদের মায়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে দুইজনকে হত্যারও হুমকি দেওয়া হয়। পরে গোল চেহের ওইদিনই ৩ লাখ টাকা ইনচার্জ মশিউর রহমানের হাতে দেন।

পরে আরো ২ লাখ টাকা মশিউর রহমানের পাঠানো বাহক দফাদার নূরুল আমিন নুরুল্লাহকে দেন। এই ৫ লাখ টাকার বিনিমেয়ে দুজনকেই ছেড়ে দেওয়ার কথা থাকলেও পুলিশ একটি মামলায় মো. জাহেদ হোসেনকে আদালতে পাঠিয়ে দেয়। আর সাদ্দাম হোসেনকে গত ৭ জুলাই রাত ১০টার দিকে নিজ বাড়ির কাছে বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করে।

আরো বলা হয়, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ মশিউর রহমান, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও মামলার তিন নম্বর আসামি আরিফুর রহমানের নির্দেশে পুলিশের অন্য সদস্যরা তার ছেলেকে হত্যা করেছে। এর কিছুদিন আগে একইভাবে তার স্বামী সুলতান আহমদকেও বন্দুকযুদ্ধের নামে হত্যা করে পুলিশ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক