admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে উপজেলার করনাই রাজভিটা গ্রামে বুধবার দুপুরে টয়লেটের জন্য গর্ত খুড়তে গিয়ে মাটি চাপায় রাসেল নামে এক শ্রমিকের মৃত্যর খবর পাওয়া গিয়েছে।
আজ ২০ জুলাই দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। করনাই গ্রামের রবিউলের ইসলামের ছেলে রাসেল বলে জানাযায়।
পুলিশ জানায় রাজভিটা গ্রামের নুরুজ্জামানের বাড়িতে পায়খানার জন্য গর্ত খুড়ার সময় মাটি চাপা পড়ে রাসেল। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।