admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২২ ২:৪২ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মহেশপুর ৫৮বিজিবি’র একটি টহল দল জলুলি গ্রামের করিমমোড় বটতলা থেকে মোটরসাইকেল আরহী ইব্রাহিমকে টেপ দিয়ে মোড়ানো ছোট ৯৮ টি, বড় ১ টি মোট ৯৯টি স্বর্ণের বার সহ আটক করেছেন যার ওজন ১২.৫৩০ গ্রাম।
ইব্রাহিম খলিল বিজিবি কে জানান, মোস্তফা নামের জৈনিক ব্যক্তি তাকে মাল ঝিনাইদহ পৌছায় দিতে বলে। জব্দকৃত স্বর্ণের বার, মোটর সাইকেল এবং মোবাইল ফোন সহ মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে ৫৮ বিজিবি সিও লেঃ কর্ণেল শাহীন আজাদ প্রেস রিলিজের মাধ্যমে জানান, বিজিবি সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখতে সদা প্রস্তুত।