admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিদেশে মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সোহেল শিকদার
চৌগাছা গ্রামের লোকমান শেখের ছেলে গিয়াস শেখ ও ঘোনসী গ্রামের রেজাউল শেখে ছেলে লোবান শেখ। র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান সাংবাদিকদের জানান, বাস টার্মিনালে বিদেশী টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৬।
সেসময় লোবান হোসেন,গিয়াস শেখ ও সোহেলকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ শ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র। সর্বসাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে, রমজান মাসে ঈদ সামনে রেখে মাঠে ময়দানে চোর জালিয়াতিরা ফাদ পেতে বসে আছে,দর্শক আপনারা সচেতন হলে ভালোথাকবে দেশের মানুষ।