admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাবা, মনিরা বেগম।
সেসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার দুই হাজার ৪ শতো জন কৃষককের মধ্যে প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।
সরকারের এমন প্রণোদনা কর্মসুচিতে ঝিনাইদহে কৃষকেরা অনেক খুশি। তারা বলেন আমরা গরিব কৃষক আমাদের কথা কেউই ভাবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এমন প্রণোদনা কর্মসুচিতে আমরা সবাই খুব উপকৃত এবং খুশি