admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২২ ৮:৪১ পূর্বাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দুঃসময়ের মহানায়ক ও জনপ্রিয় কর্মীবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের প্রাণপুরুষ নৌকার অভিজ্ঞ মাঝি সাইদুল করিম মিন্টুর হাতেই অবশেষে নৌকার বৈঠা তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেয়র সাইদুল করিম মিন্টু সম্প্রতি পৌর মেয়র কার্যক্রমের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশাসনিক কর্মকর্তার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এরপর থেকেই প্রায় ডজন খানেক নেতা ঝিনাইদহ সদর পৌরসভার টিকিট পাওয়ার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ ও দেনদরবার শুরু করেন। আওয়ামী নেতা মিন্টুর বিরুদ্ধে শুরু হয় নানাবিধ অপপ্রচার। কোনো কোনো নেতা গুজব ছড়ান যে, কাল কেয়ামত পর্যন্ত কোনো নির্বাচনেই মিন্টু আর নৌকার প্রার্থী হতে পারবেননা।
তবে সর্বশেষ যৌগ্য ব্যক্তির হাতেই নৌকার বৈঠা তুলে দেওয়া্য় ঝিনাইদহ শহর ও জেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মীই সন্তোষ প্রকাশ করেন এবং যোগ্য নেতা জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর হাতে নৌকার দায়িত্ব অর্পণ করাই বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।