admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২১ ১১:২৩ অপরাহ্ণ
জার্মানিতে ৫ বছরে মুসলিম বেড়েছে ৯ লাখ। শেষ পাঁচ বছরে জার্মানিতে মুসলিম বেড়েছে ৯ লাখ। এ নিয়ে দেশটিতে মোট মুসলমানের সংখ্যা ৫৫ লাখ। জার্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির (বিএএমএফ) সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা যায়।
বিএএমএফ এর তথ্য মতে, ২০১৫ সালে জার্মানিতে মুসলিম জনগোষ্ঠি ছিলো ৪৬ লাখ। ২০১৯ পরিচালিত সর্বশেষ আদম শুমারীর হিসেব অনুযায়ী, জার্মানির মোট জনসংখ্যা ৮ কোটি ৩২ লাখ। আর সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে, মোট জনসংখ্যার ৬ দশমিক ৭ শতাংশ মুসলমান।
বিএএমএফ এর প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেছেন, মুসলিমদের সংখ্যা বাড়ার পেছনে কারণ হলো, সিরিয়া থেকে অনেক শরণার্থী মুসলমান জার্মানিতে এসে বসতি গড়েছেন।