হোম
দুর্ঘটনা

জানানো হলো না খুশির খবর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুন, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকনঃ গণপূর্ত অধিদফতরে চাকরি হয়েছে। খুশির খবর স্ত্রীকে জানাতে কর্মস্থল গাইবান্ধার পলাশবাড়ী থেকে নিজ বাড়ি দিনাজপুরের বিরামপুরের দিকে রওনা হন। তবে বাড়ি ফেরা হলো না স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী মোজাহার আলীর (২৮)। খুশির খবরটি স্ত্রী জানার আগেই শুনলেন স্বামীর মৃত্যু সংবাদ। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটে পৌর এলাকায় যাত্রীবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি। এই ঘটনায় পিকআপে থাকা আরও ১৭ জন আহত হন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌর এলাকার হিলি মোড়ে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী মোজাহার ঘটনাস্থলেই নিহত হন। পিকআপটি রাস্তার পাশে জমিতে পড়ে উল্টে যায় এবং চালকসহ ১৭ জন আহত হন। তাদেরকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে রংপুর ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। আহত ১৭ জনই দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা। তারা পিকআপটিতে চড়ে গাইবান্ধায় একটি অটোরাইস মিলে কাজ করার জন্য যাচ্ছিলেন। এই ঘটনায় রাতেই নিহত মোজাহার আলীর ভাই মজিদুল মন্ডল বাদী হয়ে পিকআপ চালক ও দুই হেলপারের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন।

ডুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি শেষে গত ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যোগ দেন মোজাহার আলী। গত এপ্রিলে প্রথম সপ্তাহে বিয়ে করেন। শুক্রবার বিকালে খবর পেয়েছেন, নতুন করে তার চাকরি হয়েছে গণপূর্ত অধিদফতরে। গণপূর্তে চাকরির জন্য গত ৫ মাস আগে দিয়েছিলেন পরীক্ষা। মোবাইল ফোনে স্ত্রীকে কল করে বলেছেন, ‘তোমাকে সারপ্রাইজ দেব। আমি বাড়িতে আসছি।’ তবে বাড়িতে যাওয়ার পথেই মারা যান তিনি। মোজাহার দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের রানীনগর-তেগরা গ্রামের নজরুল মন্ডলের ছেলে।

নিহতের সহকর্মী উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘মোজাহার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। মাত্র কয়েকমাস আগে তিনি আমাদের অফিসে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবারও আমার সঙ্গে তার সংসার জীবন নিয়ে অনেক হাসিঠাট্টা করলেন। তার এই মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। মামলার বাদী ও নিহতের ভাই মজিদুল মন্ডল বলেন, ‘কিছু দিন আগে চাকরি ও বিয়ে করেছে আমার ছোট ভাই। জীবনে সুখের দিন আসার আগেই তাকে চলে যেতে হলো। গণপূর্তে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে নিষেধ করেছিলাম, এলজিইডির চাকরি না ছাড়তে। সেই গণপূর্তের চাকরির খবর দিতে বাড়িতে যাওয়াই হলো শেষ যাওয়া।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 5 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক