admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৮:০২ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুই ব্যবসায়িকে তিন হাজার টাকা জরিমানা ও এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড । আজ ২২জুলাই ২০২০ ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় রোডে মেসার্স সমু ট্রেডার্স এবং মেসার্স মামুন পোলট্রি এজেন্সিকে প্রানী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় ১০০০ টাকা করে ২০০০ টাকা জরিমানা করেন।
গড়েয়া হাটে পকেট থেকে টাকা চুরির প্রচেষ্টাকালে মাদারগঞ্জ নিবাসী মোঃ দয়ালু (২০) পিতা মোঃ শামসুল হককে স্থানীয় জনসাধারণ তাকে ধরে ফেললে,এসময় পুলিশ ফোর্স সহ উপজেলা নির্বাহী অফিসার হাট পরিদর্শন করছিলেন, তিনি সেখানে তাকে আটক করেন এবং তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাট পরিদর্শন আজ সদর উপজেলার গড়েয়া ও আলাদী হাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।এসময় হাটে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন হাটে উপস্থিত বিক্রেতা ও ক্রেতাদের।