admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
জাতীয় পার্টির রওশন এরশাদ ফের আইসিইউতে। চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে আবারো আইসিইউতে, নিবিড় পরিচর্যা কেন্দ্র, নেওয়া হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারো তাকে আইসিইউতে নেওয়া হয়। পার্টি সূত্রে জানা যায়, প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মিমী রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার পাশাপাশি আরো কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এ অবস্থায় তাকে কেবিন থেকে গত ২৫ নভেম্বর দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।
রওশন এরশাদের ছেলে সাদ এরশাদ আজ শনিবার, ২৭ নভেম্বর, এ তথ্য জানান। মায়ের সঙ্গে তিনিও থাইল্যান্ডে অবস্থান করছেন। এর আগে বাংলাদেশ থেকে ব্যাংকক যাওয়ার পর গত ৫ নভেম্বর তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে আবারো অবস্থার অবনতি হয়।
মায়ের অবস্থা সম্পর্কে সাদ এরশাদ বলেন, অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে আবারো আইসিইউতে নেওয়া হয়েছে। এ ছাড়া কফ জমে গিয়েছিল। অবস্থা আগের মতোই, খুব সিরিয়াস কিছু নয়। তবে আইসিইউ মানেই তো একটা টেনশনের বিষয়।মায়ের অবস্থা সম্পর্কে সাদ এরশাদ বলেন, অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে আবারো আইসিইউতে নেওয়া হয়েছে। এ ছাড়া কফ জমে গিয়েছিল। অবস্থা আগের মতোই, খুব সিরিয়াস কিছু নয়। তবে আইসিইউ মানেই তো একটা টেনশনের বিষয়।