হোম
নির্বাচিত কলাম

জাতিসংঘ এতদিন রোহিঙ্গা বিরোধিতার পর এখন ভাসানচরে সম্পৃক্ত হলো।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ৮:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জাতিসংঘ এতদিন রোহিঙ্গা বিরোধিতার পর এখন ভাসানচরে সম্পৃক্ত হলো। বাংলাদেশের ভাসানচরের শিবিরে থাকা রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের সাথে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতিসংঘ এবং সমঝোতা অনুযায়ী সেখানে মানবিক কার্যক্রমের সমন্বয় করবে জাতিসংঘ। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় এগার লাখ রোহিঙ্গাদের মধ্যে ১৬৪৫ জনের প্রথম দলটিকে ভাসানচরে নিমিত আশ্রয় শিবিরে নেয়া হয়েছিলো গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সরকারের লক্ষ্য মোট এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া। কিন্তু জাতিসংঘসহ নানা সংস্থা শুরু থেকেই এর বিরোধিতা করছিলো।

ভাসানচরে রোহিঙ্গা শিবির

বিরোধিতা করেও রাজী হলো কেন জাতিসংঘঃ শুরু থেকেই জাতিসংঘসহ আন্তর্জাতিক নানা সংস্থা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তের সমালোচনা করে এ থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলো বাংলাদেশকে। এমন পটভূমিতে আজ শনিবার ভাসানচরের কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলছেন, অনেক দিন দ্বিধাদ্বন্দ্বে থাকলেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছে জাতিসংঘ। তিনি বলেন, এটি যেহেতু বড় বাজেটের ব্যাপার সেজন্য লোকাল এনজিওগুলোই চাইছিলো জাতিসংঘ সম্পৃক্ত হোক। লোকাল এনজিওদের যে ফান্ড তারা জানিয়েছে যে তাদের কন্টিনিউ করতে অসুবিধা হবে। যার জন্য রাষ্ট্রদূতরাসহ জাতিসংঘের সংস্থাগুলো ভাসানচার পরিদর্শন করে এবং শেষ পর্যন্ত তারা সমঝোতায় আসে যে ইউএনএইচসিআরকে হ্যান্ডওভার নিতে হবে। ইউএনএইচসিআর, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, আইওএম ও জাতিসংঘ সবাই একসাথে সম্মত হয় যে সেখানে তারা মানবিক সহায়তা দেবে। আজকের পর থেকে ইউএনএইচসিআর সমন্বয় করবে অন্য এজেন্সির সাথে।

মিস্টার রহমান বলেন, এখন সমঝোতা অনুযায়ী জাতিসংঘ শরণার্থী সংস্থা তহবিল সংগ্রহ করবে আর এখন থেকে পুরো মানবিক কার্যক্রমই তারা সমন্বয় করবে। এর আগে চলতি বছরের মার্চে জাতিসংঘের একটি দল ভাসানচর পরিদর্শনে যায়। যদিও ততদিনে এক লাখ রোহিঙ্গাকে সেখানে নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ১৩ হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়া সম্পন্ন হয়। জাতিসংঘ দলটি তিনদিন সেখানে থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছিলো। পরে অন্য কূটনীতিকরাও সেখানে গেছেন।

১৮ হাজারের মত রোহিঙ্গাকে ভাসানচরের স্থানান্তর করা হয়েছে

কি আছে সেই সমঝোতা স্মারকেঃ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ মহসিন বলেছেন,সবার মূল উদ্দেশ্য হলো মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো কিন্তু এখানে যতদিন আছে ততদিন কিভাবে তাদের ব্যবস্থাপনা হবে সেটিই উঠে এসেছে সমঝোতা স্মারকে। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের খাদ্য, পুষ্টি, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, মিয়ানমার কারিকুলাম ও ভাষায় অনানুষ্ঠানিক শিক্ষা ও জীবিকায়নের ব্যবস্থা – এ কাজগুলোই জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আমরা করবো। আমাদের এক লাখ লোকের বসবাসের শেল্টার আমরা করেছি, ঘর আছে। শুধু এই মেনটেন্যান্সটা করা হবে। এ সংবাদ সম্মেলনে জাতিসংঘ শরণার্থী সংস্থার বাংলাদেশে আবাসিক প্রতিনিধি জোহানেস ভান ডে ক্ল বলছেন রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা। এক্ষেত্রে যেসব সংস্থা কাজ করছে তাদের সক্ষমতা অর্জন ও কার্যক্রম সম্প্রসারণে তারা সহায়তা করবেন।

ইউএনএইচসিআর জাতিসংঘের উপস্থিতি সমন্বয় করবে। সুতরাং সব কাজেই তারা থাকবে – সুরক্ষাসহ সব সেবা কার্যক্রমে। এক্ষেত্রে ডব্লিউএফপি প্রধান অংশীদার। কারণ তারা শুধু খাদ্য সহায়তাই দেবে না বরং তারাই মানবিক কার্যক্রমে বড় অংশ দেখবে। তারা লজিস্টিক সাপোর্ট, পরিবহন – এসবও নিয়েও কাজ করবে। অন্য সংস্থাগুলোও হয়তো কাজ করবে। কিন্তু ইউএনএইচসিআর তাদের সবাইকে প্রয়োজন মতো টেকনিক্যাল সাপোর্ট দিতে অঙ্গীকারাবদ্ধ। এর আগে গত বছর ডিসেম্বরে জাতিসংঘ ছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাও রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার বিরোধিতা করে বিবৃতি দেয়। তা ছাড়া পরবর্তীকালে ভাসানচর থেকে কিছু রোহিঙ্গার পালানোর খবরও বাংলাদেশের জন্য বিব্রতকর ছিলো।

সরকারের প্রচেষ্টা সবল হলোঃ সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, ভাসানচরে রোহিঙ্গা ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকার যে চেষ্টা করছিলো তাতে জাতিসংঘের আনুষ্ঠানিক অংশগ্রহণ একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে। যতদিন রোহিঙ্গারা যেতে না পারছে ততদিন তাদের অন্তত জীবন জীবিকা যাতে স্বস্তির হয়, ওরা যাতে মানসিক স্বস্তি নিয়ে থাকতে পারে সেজন্যই হয়তো জাতিসংঘ সম্পৃক্ত হয়েছে-এটাকে আমিও ইতিবাচক অগ্রগতি মনে করি। আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের চেষ্টার যেহেতু সীমাবদ্ধ আছে সে জায়গায় জাতিসংঘ হাত দিলে তাতে আমাদের প্রচেষ্টা যেমন সবল হবে, আবার ওখানে যারা আছে – তাদের মধ্যেও স্বস্তি আসবে”।

এদিকে সরকার জানিয়েছে এ পর্যন্ত ১৮,০০০ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়েছে। এক লাখ রোহিঙ্গাকে নেয়ার পরিকল্পনা করে সেখানে নৌবাহিনীর মাধ্যমে ১২০টি গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছে – যাতে প্রায় দেড় হাজার ঘর আর পাঁচ তলা বিশিষ্ট শেল্টার হাউজ আছে আরও একশ বিশটি। এছাড়া এক লাখ লোকের অন্তত আট মাসের খাদ্য মজুদের ব্যবস্থাও সেখানে করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 9 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক