admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ৫:৩৩ পূর্বাহ্ণ
মো: সাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী, প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সড়কের সলেমানের চৌপথী এবং তিনবট এলাকার মাঝামাঝি রাস্তায় সোমবার রাত সাড়ে আটটায় সড়ক দুর্ঘটনায় ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ডোমার পৌর এলাকার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়েছেন। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বদেব রায় জানান,আমি শুনেছি রুবেল ইসলাম (৩৩) রংপুর থেকে তার অসুস্থ শাশুড়ীকে দেখে ডোমারে ফিরছিল। রংপুর – ডোমার সড়কের জলঢাকার ধর্মপাল ইউনিয়নের তিনবট এবং সলেমানের চৌপথী এলাকার মাঝামাঝি এলাকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রংপুরগামী একটি ট্রাককের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। অন্য আর একজন মোটর সাইকেল আরোহী একই এলাকার ছোট বাউয়ের পুত্র দুলাল হোসেন (৩২) সুস্থ আছেন। লাশ বর্তমানে জলঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য যে, রুবেল ইসলাম পৌর এলাকার চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত বাবলু রহমানের পুত্র এবং ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর।এর পাশাপাশি সে ডোমার প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক গণকন্ঠ পত্রিকায় ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ কর ছিলেন।