হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি বিমান জরুরী অবতরণের আগে কয়েকটি স্কুলের ওপর তেল ফেলে দিয়েছে বিমান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২০ ১০:২৯ পূর্বাহ্ণ

USA-Biman-mknewsbd

ফাইল ছবি

ভিডিও থেকে নেওয়া। যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি বিমান জরুরী অবতরণ করার আগে তেল ফেলে দিলে সেই তেল বেশ কয়েকটি স্কুলের ওপর পড়েছে।
লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে ফেলে দেওয়া তেলে কমপক্ষে ৬০ জন, যাদের অনেকেই ছাত্র-ছাত্রী, অসুস্থ হয়ে পড়ে।
ওই তেলের সংস্পর্শে তাদের ত্বকে চুলকানি ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাদেরকে চিকিৎসাও দেওয়া হয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়।
সাধারণত জরুরী অবতরণের আগে দুর্ঘটনা এড়াতে বিমান থেকে কিছু তেল ফেলে দেওয়া হয়। তবে বিমান চলাচল সংক্রান্ত আইনে বলা আছে, এই তেল ফেলা যাবে শুধুমাত্র নির্ধারিত কিছু স্থানে এবং আকাশের অনেক উপর থেকে।

ডেল্টা এয়ারলাইন্সের বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটি বিমানবন্দরে ফিরে আসছিল। এই খবর নিশ্চিত করে ডেল্টা থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অবতরণের সময় বিমানের ওজন কমাতে বিমানটি থেকে তেল ফেলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এই তেল পড়েছে কমপক্ষে ছ’টি স্কুলের ওপর। এরকম একটি স্কুল পার্ক এলিমেন্টারি স্কুল যা বিমানবন্দর থেকে ১৬ মাইল দূরে। বিমান থেকে তেল ফেলার সময় ওই স্কুলের দুটো ক্লাসের শিশুরা স্কুলের বাইরে ছিল। এতো ছোট ছোট শিশুদের ওপর বিমানের তেল পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় শহরের মেয়র এলিজাবেথ এলসান্তার।

বিমান থেকে ফেলে দেওয়া তেল পড়েছে স্কুলের শিক্ষার্থীদের ওপর।

বিমান থেকে ফেলে দেওয়া তেল পড়েছে স্কুলের শিক্ষার্থীদের ওপর।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র অ্যালেন কেনিতজার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তেল ফেলার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে। এসব নিয়মে বলা আছে এমন নির্ধারিত জায়গায় তেল ফেলতে হবে যেখানে লোকজন নেই, এবং ফেলতে হবে খুব উপর থেকে যাতে করে মাটিতে পড়ার আগেই তেল ছড়িয়ে পড়তে পারে। অনেক বিমান, বিশেষ করে দূর পাল্লার ফ্লাইটের সময়, এতো তেল নিয়ে উড়ান শুরু করে যা তাদের অবতরণের সময় সর্বোচ্চ যতো ওজন হওয়ার কথা তার চাইতেও বেশি হয়।

সাধারণত পথে তেল পুড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে বিমানটির ওজনও কমে আসে। কিন্তু বিমানটি যখন কোন কারণে তার ফ্লাইট সংক্ষিপ্ত করে অবতরণ করতে বাধ্য হয় তখন এর ওজন এতো বেশি থাকে যা নিরাপদে অবতরণ করানো বিপদজনক হয়ে দাঁড়ায়। এবং সেকারণেই পাইলটকে বিমান থেকে খুব দ্রুত তেল ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। তবে সব বিমান থেকে তেল ফেলার এই সুবিধা নেই। বিমানের পাখার ভাল্বের সাহায্যে নির্দিষ্ট পরিমাণে কিছু তেল পাম্প করে বাইরে ফেলে দেওয়া হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 6 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 11 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 11 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 20 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 20 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 21 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 1 day আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 1 day আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক