admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি। এমপি আকবর হোসেন পাঠান ফারুক আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিঙ্গাপুর গিয়ে এ ঘটনা ঘটেছে। অভিনেতা ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার চাচা ফারুক গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে অবস্থান করছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর যান। সবই ঠিক ছিল। কিন্তু আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না তিনি। পরে অনেক ডাকাডাকি করে ‘সেভাবে সাড়া না পাওয়ায়’ বোঝা যায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর পর জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তিনি। তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না, বলেন রুম্পা। চাচা ফারুকের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসমা পাঠান রুম্পা।