হোম
খেলাধুলা

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।

সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-২-এর মেগা ফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইব্রেকারে তরুণ ক্লাব রওশনপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মহানন্দা যুব সংঘ রনচন্ডি। ফাইনাল খেলাকে ঘিরে ঐতিহ্যবাহী ফকিরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নামে হাজারো দর্শকের ঢল। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ফকিরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর ১৬টি দলের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয়।

ফাইনাল খেলায় তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের আয়োজক আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী।

এ ছাড়া খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক আমান, সদস্যসচিব আজিজুল হক এবং সাবেক চেয়ারম্যান মরহুম নাজির হোসেন ও মরহুম আজহারুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ফাইনাল খেলা উপভোগ করেন।

মেগা ফাইনালে মুখোমুখি হয় মহানন্দা যুব সংঘ রনচন্ডি ও তরুণ ক্লাব রওশনপুর। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো ম্যাচজুড়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। নির্ধারিত সময়ে দুই দলের লড়াইয়ের পর ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে তরুণ ক্লাব রওশনপুরকে পরাজিত করে শিরোপা জিতে নেয় মহানন্দা যুব সংঘ রনচন্ডি।

ফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশে জড়ো হন হাজারো দর্শক। দর্শকদের ভিড়ে মাঠসংলগ্ন এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না। কেউ গাছের ডালে, কেউ টিনের চালায়, আবার কেউ ভবনের ছাদে দাঁড়িয়ে উপভোগ করেন বহুল প্রতীক্ষিত এই ফুটবল লড়াই। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্বাধীনতা-পরবর্তী সময়ে তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজহারুল ইসলাম। তাঁদের স্মৃতি সংরক্ষণ ও সম্মান জানাতে চেয়ারম্যান পরিবারের উত্তরসূরি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করা গেলে তরুণদের মাদকাসক্তি ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে।

এ সময় ঐতিহ্যবাহী ফকিরপাড়া খেলার মাঠের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হলে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ তা বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন। স্থানীয় পর্যায়ে ফুটবলকে য়জনপ্রিয় করা, নতুন খেলোয়াড় তৈরি এবং প্রয়াত জনপ্রতিনিধিদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়ে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 3 hours আগে

যৌন হয়রানির অভিযোগের পরও কেন বিলম্ব কারণ জানতে চায় এলাকাবাসি।
আইন-বিচার 3 hours আগে

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা।
খেলাধুলা 1 day আগে

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড।
অপরাধ 2 days আগে

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের বিষ পান করে আত্মহত্যা।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন,অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি।
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ জন আটক।
অপরাধ 3 days আগে

সিরাজগঞ্জের কাজিপুরে মা ইলিশ সংরক্ষ অভিযান-২৬ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জাতীয় 3 days আগে

কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় দিয়া বণিকের মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক