admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মে, ২০২১ ১০:৪২ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ করোনাভাইরাসের হটস্পট ৬৩ নমুনা পরীক্ষায় ৪৫ জন শনাক্ত। হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে। সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে জেলাটিতে। কিন্তু তাতেও বেশি পরিবর্তন এখনো লক্ষ করা যায়নি। বরং রোববার সেখানে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ করোনা আক্রান্তের হার প্রায় ৭১.৪৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, শনাক্তদের মধ্যে কোন উপজেলায় কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তা যাচাইয়ের কাজ চলছে।
মুক্ত কলমঃ সারা বিশ্বে আপডেট সংবাদ পেতে ভিজিট করুন।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এর বেশির ভাগই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। জেলাটিতে এ পর্যন্ত করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে।