admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ২:৫৫ অপরাহ্ণ
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা দিয়ে বেশির ভাগ মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করে।কিছু প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী এই সকল মাদক দ্রব্য বিভিন্ন উপায়ে নানা কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে।সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধ কল্পে সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ মাদক বিরোধী অভিযানে র্যাবের সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ধারা বাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেল কুপিলম্বাটোলা গ্রামের শীর্ষ মাদক ব্যাবসায়ী কাদের হোসেন (৩৫), পিতা গফুর আলী ও গাজলুর রহমানের ছেলে কাফি (২৫) কে পাগলা নদী সংলগ্ন হাটখোলা বাজারে অভিযান চালিয়ে ৪০৫বোতল ফেনসিডিল, ১টি মোবাইল সেট এবং ২ টি সীমকার্ড সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ রাজশাহী কর্তৃক প্রেরিত তথ্য মতে, র্যাব-৫, রাজশাহী দীর্ঘ দিন যাবৎ দায়িত্ব পূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতে নাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেলকুপিবাজার, পাগলা নদী সংলগ্ন হাট খোলাবাজারে ৩ টি বস্তায় ফেনসিডিল রক্ষিত আছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের কে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে আনুমানিক রাত ১০ টায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়ী দ্বয়’ কে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪০৫ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে থাকা ১টি মোবাইলসেট এবং২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানাজায়।