admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ণ
মো. সেতাউর রহমান, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব-৫ রাজশাহী তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বাত্মকভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ।
২৬ আগষ্ট রাত অনুমানিক সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জামতলা ব্রীজ মোড়স্থ মের্সাস মর্জন ফার্মেসী এন্ড ট্রিটমেট কর্ণারের সামনে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল-১টি, দেশীয় তৈরি ওয়ান শুটার গান-১টি, ম্যাগজিন-২টি, পিস্তলের গুলি-৬ রাউন্ড, মোবাইল সেট-১টি এবং সীমকার্ড-১টি সহ শীর্ষ অস্ত্র ব্যাবসায়ী মোঃ নাঈম আলী (১৯)কে গ্রেফতার করা হয়।
মোঃ নাঈম আলী শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক ধাইনাগর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে। এ রিপোর্ট লিখা পর্যন্ত শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাদব-৫ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত এ বিষটি নিশ্চিত করা হয়েছে।