admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুন, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ র্যাবের মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের চর ইসলামাবাদ এলাকা থেকে ১ কেজি ৯’ শ গ্রাম হেরোইনসহ ২জনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে বৃহষ্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারীপুলিশ সুপার মোঃ আজমল হোসেন ও স্কোয়াট কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষী নারায়নপুর গাজীপাড়া’র মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃআমিরুল ইসলাম (৩০) ও একই এলাকার মোঃসাইদুর রহমানের ছেলে মো. দুলালমিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৯’ শ গ্রাম হেরোইন, ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড, ১টি মেমোরীকার্ড ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহষ্পতিবার সকালে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।