হোম
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে বিধবা নারীর বাড়ি উচ্ছেদ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট সিরাজ মন্ডলপাড়া মহল্লায় জোরপূর্বক এক অসহায় বিধবা নারীর বাড়ি উচ্ছেদ করার অভিযোগ উঠেছে ওই নারীর ভাসুরের (স্বামীর বড় ভাই) বিরুদ্ধে। দুই ছেলেমেয়ে নিয়ে নিরুপায় হয়ে পড়েছে ৩ বছর আগে স্বামী হারা অসহায় নারী মোসা. জামিলা খাতুন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর থানার নিষেধাজ্ঞা সত্বেও উচ্ছেদ করে সেখানেই তৈরি করা হচ্ছে নতুন বাড়ি। সোমবার দুপুরে অভিযোগের সত্যতা মিলেছে ঘটনাস্থল পরিদর্শনে।

এলাকাবাসীর বক্তব্য ও ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, জমিলা খাতুনের স্বামী মৃত তোফিজুল ইসলামের বড় ভাই মো. ইব্রাহিম এ উচ্ছেদ ও নতুন বাড়ি নির্মাণ করছে। ভিটেমাটির ২ কাঠার মধ্যে কৌশলে বাবা-মা’র কাছে ছোট ভাইকে বঞ্চিত করে ১.৫ কাঠায় নিজের নামে লিখে নেয় ইব্রাহিম। ছোট ভাইয়ের বিধবা বউ জমিলাকে বাকি আধা কাঠা জমিও দিতে নারাজ ইব্রাহিম। এমনকি একটি বাড়ি থাকার পরেও তার চারপাশে পিলার তুলুছে নতুন বাড়ি নির্মানের জন্য। এছাড়া জোরপূর্বক ভেঙে দেয়া হচ্ছে মৃত ছোট ভায়ের স্ত্রী ও সন্তানদের একমাত্র আশ্রয়স্থল।

বিধবা জমিলা খাতুন বলেন, আমার ভাসুর (স্বামীর বড় ভাই) দুই ছেলেমেয়ে নিয়ে আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাড়ি থাকার পরেও বাড়ির চারপাশে পিলার নির্মাণ করে নতুন বাড়ি তৈরি করছে। বাড়ির সব ইট খুলে নিচ্ছে ও সবকিছু ভেঙে ফেলছে। এই অবস্থায় দুই সন্তানকে নিয়ে কোথায় যাবো, কোথায় থাকবো জানিনা। অবশিষ্ট আধা কাঠা জমি নিয়ে থাকতে চাইলেও দিতে নারাজ জানিয়ে জমিলা আরো বলেন, এলাকাবাসীর দেয়া ভিক্ষা নিয়ে দিন যাপন করছি। বড় ছেলে জমি লিখে নিয়েছে জানতে পেরে আমার স্বামী হার্ট অ্যাটাকে মারা যায়।

মহল্লার মোড়ল মো. নজরুল ইসলাম জানান, এক ছেলেকে বঞ্চিত করে অন্য ছেলেকে জমি লিখে দেয়া ইব্রাহিমের বাবা ইয়াসিনের এটা উচিত হয়নি। প্রায় ৩ বছর আগে ছোট ছেলে মৃত তোফিজুল মারা গেলে জানাযার সময়েও তার বাবা ও ভাই জমি দেয়ার অঙ্গিকার করে, তবে তার ঠিক উল্টো কাজ করে। কয়েকবার এনিয়ে সালিসের সমাধানও মানেনি ইব্রাহিম। তার এমন অমানবিক কার্যক্রমের পেছনে এলাকার প্রভাবশালী ব্যক্তি ইলিয়াস উদ্দিন ভোলা নামক ব্যক্তির যোগসাজশ রয়েছে। এখন ঘরবাড়ি ভেঙে ফেলছে। বিধবা জমিলা ও এতিমদের কি হবে?

এবিষয়ে বক্তব্য নিতে মো. ইব্রাহিমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং তার বাড়ির লোকজন-স্ত্রী ও মেয়েরা কথা বলতে নারাজ। ইব্রাহিমের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইদুর রহমান জানান, কয়েকবার সমাধানের লক্ষ্যে সালিসে বসেও আমরা ব্যর্থ হয়। মানবিক দিক বিবেচনায় আমরা চেয়েছিলাম, আধা কাঠা আছে এবং আর কিছু যোগ দিয়ে পৌণে এক কাঠা দিয়ে অসহায় বিধবা নারী ও তার ছেলেমেয়েকে থাকার ব্যবস্থা করবো। কিন্তু ইব্রাহিম তা মানেনি।

পৌরসভার নিকট বাড়ি করার অনুমতি চাইলে, তা দেয়া হয়নি। এমনকি ইব্রাহিম সদর থানায় অভিযোগ করলেও তারাও বাড়ি করা হতে বিরত থাকার নির্দেশ দেয়। তারপরেও জোরপূর্বক পৌরসভা ও সদর থানার নিষেধাজ্ঞা অমান্য করে মৃত ছোট ভায়ের বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করছে ইব্রাহিম।

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক