admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৯ অপরাহ্ণ
মোঃ সেতাউর রহমান, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুরমোড় থেকে ১কেজি ৯০০গ্রাম গাঁজা সহ মোঃইদু (৫০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধ কল্পে বৃহস্পতিবার দুপুরে মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামস্থ বংপুর মোড়ে জনৈক মোঃতহুরুল ইসলাম এর গোডাউন ঘরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মোঃইদু জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের বংপুর গ্রামের মৃতঃ জসিম উদ্দিনের ছেলে। ঘটনার বিবরণে প্রকাশ, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৩সেপ্টেম্বর র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মোঃ ইদুকে হাতে নাতে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১কেজি ৯০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন যাবৎ গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি মারফত নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।