admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০১৯ ২:০২ অপরাহ্ণ
সাম্প্রতিক বছরগুলোতে গ্যাস সিলিন্ডার থেকে বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনার কথা শোনা গেছে
বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের পাথরঘাটায় এক বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত সাত জন নিহত হবার খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, না গ্যাসের পাইপলাইনে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, সকাল ৯টার দিকে পাথরঘাটার বড়ুয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের রাইজার পাইপলাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে ।
রোববার সকালে চট্টগ্রাম শহরের মূল কেন্দ্র থেকে কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত ঐ এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।