admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০১৯ ১:০৬ অপরাহ্ণ
সাইফুল ইসলাম বারী জানিয়েছেন ‘মাই ওভারটাইম বিডি’ অ্যাপ্লিকেশন বাংলাদেশের জন্য প্রথম। সহজ সরল গার্মেন্টস কর্মীদের জন্য
এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসার বিষয়ে তিনি আরো বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের গর্ব, তাদের কঠোর পরিশ্রম করে কিন্তু সে হিসেবে তাঁরা তেমন কোন সুবিধা পাননা। নির্ধারিত সময়ের পরেও অনেক কাজ করে তাঁরা আর কাজের সঠিক সময়ের হিসাব যাতে সহজে রাখতে পারে, সঠিক পারিশ্রমিক পেতে পারে সে বিষয়টি মাথায় রেখেই এই অ্যাপটি তাঁদের সামনে নিয়ে আসা অ্যাপ্লিকেশনটি গুগোল প্লে ষ্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য: সাইফুল ইসলাম বারী মূলত একজন লেখক হলেও গার্মেন্টস কর্মীদের বিষয়টি মাথায় রেখে প্রথমে তাঁর অ্যাপ তৈরীর কাজ শুরু করেন। সাইফুল ইসলাম বারী টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কান্তারপল্লির সন্তান। দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি করেন এবং সমাজ সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। তার সম্পাদনায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৭টি, একটি বই প্রকাশের পথে, প্রকাশ হয়েছে একাধিক যৌথ কাব্যগ্রন্থ। তিনি স্থানীয় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক। বর্তমানে তার লেখা গান দেশের জনপ্রিয় শিল্পীরা গাইছেন।
এই অ্যাপ্লিকেশনে প্রতিদিনের অতিরিক্ত কাজের হিসাব খুব সহজে সংরক্ষণ করা সহ আরো নানা রকম ফিচার যুক্ত হবে বলে জানিয়েছেন অ্যাপ্লিকেশন ডেভেলপার রাব্বী আল মামুন। সাইফুল ইসলাম বারী বলেন, আগামী মাস থেকে অ্যাপ্লিকেশনটি গুগোল প্লে ষ্টোরে বিনামূল্যে পাওয়া যাবে।