হোম
আন্তর্জাতিক

গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্স: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর শুক্রবার বলেছে, তারা যাচাই করে দেখেছে যে, গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। একে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি ও আদর্শের পদ্ধতিগত লঙ্ঘন বলে অভিহিত করে এর নিন্দা করেছে।

গাজা ভূখণ্ডে ইসরায়েলে ও হামাসের সংঘাতের প্রথম সাত মাসে নিহতদের হিসাব করেছে জাতিসংঘ। উল্লেখ্য, এই সংঘাত এক বছরেরও বেশি সময় আগে শুরু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতর যাচাই করেছে, সংঘাতের প্রথম সাত মাসে নিহতের সংখ্যা ৮১১৯ জন। এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ মাস ধরে চলা সংঘাতে ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, অর্থাৎ প্রথম সাত মাসে নিহতের সংখ্যা অনেকটা কম।

তবে, নিহতদের বয়স ও লিঙ্গ নিয়ে জাতিসংঘের তথ্য ফিলিস্তিনিদের দাবিকেই সমর্থন করছে যে যুদ্ধে নিহতদের একটা বড় অংশই নারী ও শিশু।জাতিসংঘের মানবাধিকার দফতর ৩২ পৃষ্ঠার একটি প্রতিবেদনের পাশাপাশি এক বিবৃতিতে বলেছে, অনুসন্ধানে উঠে আসা তথ্য ইঙ্গিত করছে প্রভেদ ও আনুপাতিকতাসহ আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির পদ্ধতিগত লঙ্ঘন হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, “বিশ্বস্ত ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ বিবেচনা করা একান্ত অপরিহার্য এবং এরই মধ্যে সমস্ত প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি।

প্রতিবেদনটিতে উঠে আসা তথ্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।এই প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের পর্যবেক্ষকরা যাচাই করেছেন যে, কনিষ্ঠতম নিহত হল একদিন বয়সী একটি ছেলে এবং জ্যেষ্ঠতম নিহত হলেন ৯৭ বছর বয়সী একজন নারী।নিহতদের গড়পড়তা ৪৪ শতাংশই শিশু। ৫ থেকে ৯ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি নিহত হয়েছে, তারপর রয়েছে ১০-১৪ বছর বয়সীরা।

এই প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিসংখ্যান থেকে ব্যাপকভাবে স্পষ্ট হয়েছে, গাজা ছিটমহলে বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে আপাত ব্যর্থতা রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 6 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 19 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 19 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 20 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 20 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 20 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক