হোম
অপরাধ

গর্ভবতীর পেটে লাথি মেরে নববধূর গর্ভপাত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আল মোমিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর থানার অন্তর্গত ৭ নং চিলারং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভেলাজান মহাজন পাড়া নামক গ্রামে গর্ভবতীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ উঠেছে একই পাড়ার ১। সামিরুল ইসলাম, পিতা-মৃত রিয়াজউদ্দিন, ২। আমিরুল ইসলাম, পিতা-মৃত রিয়াজউদ্দিন,৩। রুহুল আমিন, পিতা:- আবুল কাশেম ,৪। আশরাফুল পিতা-আবুল কাশেম, ৫। রনি, পিতা-আমিরুল ইসলাম , ৬। আবুল কাশেম, পিতা-মৃত শমসের আলী, ৭। সুভান পিতা-মৃত শমসের আলী ৮।রাশেদা বেগম, স্বামী সামিরুল ইসলাম, ০৯। রেখা বেগম, স্বামী:-আমিরুল ইসলাম, সর্ব সাং:- ভেলাজান থানা ও জেলা:- ঠাকুরগাঁও এর বিরুদ্ধে

অভিযোগকারী জবেদা বেওয়া স্বামী মৃতঃ নাসির উদ্দিন (ভিকটিমের) নানী, রাসেল (ভিকটিমের স্বামী) ও তানিয়া আক্তার (ভিকটিম) এদের অভিযোগ মতে, ঘটনার দিন অর্থাৎ ১১/০৩/২০২২ ইং তারিখে সময় আনুমানিক প্রায় রাত ১০.৩০ ঘটিকার সময় সবাই যখন সংসারের কাজকর্ম শেষ করে গভীর ঘুমে ধাবিত হয়। হঠাৎ প্রতিপক্ষ হামলাকারীগণ পূর্বশত্রুতার জেরে সকলে একত্রিত হয়ে অভিযোগকারীর বাড়িতে আচমকা হামলা করে। বাড়িতে তালা মেরে বাড়ির সকলের উপর বেধড়ক মারধর ও পিটানো শুরু করে। এতে ভিকটিম ও তার স্বামী ভয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে চাইলে, বাড়ির পূর্ব পাশে( বাড়ি সংলগ্ন) আমবাগানে তাদের গতিরোধ করে এবং মারপিট শুরু করেন। এতে শরীরে ফুলা জখম ও কালো দাগের সৃষ্টি হয় এবং তাকে গাছের সাথে বেঁধে রাখার জন্য হাত রশি দিয়ে বাধলে ভিকটিম স্বামীকে বাঁচানোর চেষ্টা করে, হামলাকারীরা ভিকটিমকে চর থাপ্পর মারতে শুরু করে। ফলে ভিকটিম চিৎকার করে আমি গর্ভবতী আমার পেটে প্রথম সন্তান রয়েছে বললে হামলাকারীগণ ভিকটিমের তল পেটে ও পিঠে সজোরে কয়েকটি লাথি মারে এতে ঘটনাস্থলে ভিকটিম অজ্ঞান হয়ে যায়।

পরবর্তীতে জাতীয় সেবা ৯৯৯ এ কল করা হলে ঠাকুরগাঁও সদর থানার দায়িত্বপ্রাপ্ত এসআই বিদ্যুৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। ভিকটিম ও তার স্বামী আরও অভিযোগ করে বলেন স্থানীয় কিছু প্রভাবশালীদের প্রভাবে আজ ১০ দিন যাবত আমার গর্ভে ধরা প্রথম সন্তানের অকাল মৃত্যুতে মানুষের দ্বারে দ্বারে বিচারের দাবিতে ঘুরেছি। হামলাকারীগণ প্রভাবশালী হওয়ায় আমার বাচ্চার মৃত্যুটা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ধামাচাপা দিতে চাই । হামলাকারী কাছে টাকা খেয়ে আমাকে বিচার দিতে অনেকেই নারাজ, আমি আমার গর্ভের সন্তানের অকাল মৃত্যুর বিচার চাই।

এ বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করা হলে তারা জানান যে, ভিকটিমের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে বুঝা যাচ্ছে যে, একটি মেয়ের পেটে বাচ্চা জন্ম হয়েছিল এখন এটা মারা গেছে, বাচ্চার কিছু মহিলার পেটে রয়েছে এটা যে কোন সময় বের হয়ে যেতে পারে। আর বের না হলে জরুরি ভাবে চিকিৎসা করতে হবে না হলে ভিকটিমের বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে ঠাকুরের সদর থানার এসআই বিদ্যুতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, জাতীয় সেবা ৯৯৯ এ অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি ব্যক্তিগত কারণে ভারতে যাচ্ছি এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই পীযূষ এর উপর দায়িত্ব দেয়া হয়েছে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
অপরদিকে এসআই পীযুষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।
অপরদিকে ভিকটিমের পরিবারবর্গ বলছেন কয়েক দফা অভিযোগপত্র দিলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন, গরিবের বিচার নেই।

এসে বিষয়ে স্থানীয় সুশীল সমাজের সাথে কথা বললে তারা নাম প্রকাশে অনিচ্ছুক জানান যে, ঘটনার বিষয়টি সত্য মেয়েটি বড় অসহায় গত কয়েকমাস পূর্বে তারা প্রেমের সম্পর্কের কারণে এলাকাবাসীর মাধ্যমে বিয়ে হয় এতে তার পরিবার তার সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে কোন রুপ যোগাযোগ করে না এমন অবস্থায় মেয়েটির বাচ্চা মারা যাওয়ার কারণে পরিবারটি মানবেতর জীবন যাপন করছেন। সমাজের একাংশ হামলাকারীদের কাছে মোটা অঙ্কের টাকা খেয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছেন এবং বিচার থেকে ভিকটিমকে বঞ্চিত করতে শলা পরামর্শ ও অবৈধ হস্তক্ষেপ করছেন। আমরা সঠিক তদন্ত করে এর বিচার চাই।

হামলাকারীদের পরিবারবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন যে, গত ১১ তারিখে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এতে সামান্য হতাহত হয়েছে তবে ভিকটিমের বাচ্চা মারা যাওয়ার ঘটনাটা তারা অস্বীকার করেন। এ বিষয়ে ৭ নং চিলারং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম শহীদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, বিষয়টি সম্পর্কে আমরা শুনেছি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফজলুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 1 day আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক