হোম
অপরাধ

গত কয়েকমাসে দেশের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ভুতুড়ে বিদ্যুৎ বিল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ৯:১৬ পূর্বাহ্ণ

ভুতুড়ে বিদ্যুৎ বিল-এম কা নিউজ বিডি

ফাইল ছবি

ভুতুড়ে বিল: যার নির্দেশে হয়েছে ‘তিনিই’ তদন্ত কমিটির প্রধান! গত কয়েকমাসে দেশের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ভুতুড়ে বিদ্যুৎ বিল। এ নিয়ে গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। পরে এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়। এবার জানা গেল, যার নির্দেশে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়া হয়েছিল, তাকেই তদন্ত কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ ডয়সে ভেলের খবরে বলা হয়, বিদ্যুৎ বিভাগের কাজের সাফল্য দেখাতেই অতিরিক্ত বিল করার নির্দেশ দিয়েছিলেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আইসিটি বিভাগের পরিচালক এসএম শহিদুল ইসলাম। পরে অভিযোগ ওঠার পর ডিপিডিসি যে তদন্ত কমিটি করে তার প্রধান করা হয় শহিদুল ইসলামকেই। তখন তার কথার ওপর ভিত্তি করেই কয়েকজন কর্মকর্তাকে সাসপেন্ড এবং শোকজ করা হয়।

জানা গেছে, তদন্তের মাধ্যমে ৬২ হাজার ৯৬ জন গ্রাহকের বিলে অসঙ্গতি পাওয়া যায়। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোডের্র ৩৪ হাজার ৬১১ জন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ১৫ হাজার ২৬৬ জন, ঢাকা ইলেট্রিক সাপ্লাই কোম্পানির ৫ হাজার ৬৫৭ জন, নর্দান ইলেট্রিক সাপ্লাই কোম্পানির দুই হাজার ৫২৪ জন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ৫৫৬ জন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২ হাজার ৫৮২ জন ভুতুড়ে বিলের ভোগান্তির শিকার হন।

এ ঘটনার জের ধরে একজন নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং ৩৬ জন নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এ ছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো ১৩ জন মিটার রিডার এবং ডাটা অ্যান্ট্রি অপারেটরসহ মোট ১৪ জনকে চুক্তিভিত্তিক কাজ থেকে অব্যাহতি দেয়া হয়। এসএম শহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এসব করা হয়।

ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ এ বিষয়ে যারা শোকজ পেয়েছেন তাদের একজন অভিযোগ করে জানান, এসএম শহিদুল ইসলামের নির্দেশেই তারা অতিরিক্ত বিল করেছিলেন। কোন এলাকায় কত ভাগ বেশি বিল করতে হবে তাও বলে দিয়েছিলেন তিনি। সর্বোচ্চ ৬৫ ভাগ বিল করতে বলা হয়েছিল। গত ৮ এপ্রিল এ নির্দেশ সংক্রান্ত চিঠি ও ইমেইল তাদের কাছে পাঠানো হয়। বেশি বিদ্যুৎ বিল আদায় করে ‘পারফরমেন্স বোনাস’ নেয়াই ছিলো এর উদ্দেশ্য।

ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান বলেন, এ নিয়ে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি দেখছেন। পদের কারণে ওই সময়ে শহিদুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল। তবে এখন পুরো ঘটনা জানতে নতুন তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ডিপিডিসি বাড়তি বিদ্যুৎ বিল আদায়ের কোনো অফিসিয়াল নির্দেশ দেয়নি দাবি করে তিনি বলেন, তারপরও এটা যদি কেউ করে থাকেন, সেটা তার ব্যক্তিগত দায়। এক্ষেত্রে গ্রাহকরা চাইলে তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন।

এদিকে বিষয়টি নিয়ে সময় কাটিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাড়তি বিল আদায়ের যে নির্দেশ দেয়া হয়েছিল সেটা সরাসরি দেশের প্রচলিত আইন বিরুদ্ধ কাজ। যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করতে হবে।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা প্রকৌশলী শামসুল আলম বলেন, এটা দেখার দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলেও তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তাদের কাজ হল দুই পক্ষের শুনানির মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা। কিন্তু সেটা তারা করেনি। শুধু কী ব্যবস্থা নেয়া হয়েছে তা একটি চিঠির মাধ্যমে জানতে চেয়ে দায়িত্ব এড়াতে চাচ্ছে তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 14 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক