admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিুপোটার: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ আগস্ট) শহরের নবাববাড়ী রোড, গালাপট্রি, সাতমাথা, কবি নজরুল ইসলাম রোড, নিউ মার্কেট, সদর থানা এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, মাফতুন আহম্মেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবিব মমিসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, গণতন্ত্রের টুটি চেপে এই সরকার এক সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে। দেশে ন্যায় বিচার নেই। জনগণ কোন নিরাপত্তায় নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের কিংবদন্তিতুল্য নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্য বিচারে বন্দী করে রাখা হয়েছে। বর্তমান সরকার চক্রান্তমুলকভাবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করে আসছে। তাই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৯ আগস্ট শনিবার বিএনপির উদ্যোগে পদযাত্রা করা হবে।