তফিজ উদ্দিন আহমেদ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
দিনাজপুরের খানসামায় ডলার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবদল নেতাকে আটক করেছে খানসামা থানা পুলিশ।
পুলিশ জানায়, ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে শরিফুল ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন হাতিয়ে নেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা লিখিত অভিযোগ করলে বুধবার বিকেলে থানার এসআই সিদ্দিক ও এএসআই বরুণ থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান চালিয়ে পাকেরহাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক শরিফুল ইসলাম উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট ফুলশাপাড়া গ্রামের শহিদুল হকের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, আটক শরিফুলকে প্রাথমিক ভাবে থানায় জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন ডলার প্রতারণার সাথে যারা জড়িত তাদের আটক করার অভিযানে অব্যাহত আছে।