হোম
ধর্ম ও ইসলাম

কুড়িগ্রাম রাজারহাট শাখার উদ্দ্যেগে সাইয়্যিদুল আইয়াদ শরীফ পালন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১ ১২:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রাম রাজারহাট প্রতিনিধিঃ আজ ১২ই জুমাদাল উলা শরীফ ১৪৪৩ হিজরী (১৭ই ডিসেম্বর ২০২১ ইং) ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সকাল ৯ টা ৩০মিনিটে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় সোনালী ব্যাংক চত্বরে ‘ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত’ -এর উদ্দ্যেগে পবিত্র ১২ই রবিউল আউওয়াল শরীফ তথা “সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ” (ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার স্বরণে প্রতি আরবী মাসের ১২ তারিখ পালনার্থে আলোচনা, কোটি কন্ঠে মীলাদ, ক্বিয়াম শরীফ ও দোয়া-মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন- মুহম্মদ মাহমুদুল হাসান। মীলাদ ও ক্বিয়াম শরীফ পরিচালনা করেন- হাফিয মুহম্মদ আলী। সংক্ষিপ্ত আলোচনা করেন- শেখ মুহম্মদ মাহমুদুর রহমান। আলোচনায় তিনি বলেন- হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেছেন। কেননা, মহান আল্লাহ পাক তিনি জ্বীন-ইনসান সহ সকলকেই তা পালনের জন্য আদেশ মুবারক করেছেন। সুতরাং, পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করা ফরজ। এসময় তিনি পবিত্র কুরআন শরীফের সুরা ইউনুস উনার ৫৭-৫৮ নং আয়াত শরীফ এবং হাদিস শরীফ উল্লেখ করে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফের গুরুত্ব বর্ণনা করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ- মাওলানা ক্বারী আহমদ তালুকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন- সারা দেশের ন্যায় রাজারহাটেও আমরা প্রতি আরবি মাসেই ১২ই শরীফ পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ এই আয়োজন। এসময় তিনি আরও বলেন, আগামী ১২ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে “আন্তর্জাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন কমিটি”র আয়োজনে রাজারবাগ দরবার শরীফে ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সমগ্র ঢাকা সহ সারা দেশেই লক্ষাধিক বিশেষ তাবারুক বিতরণ করা হবে। প্রত্যেক জেলার প্রবেশ পথে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ গেট স্থাপন করা হবে। সারা দেশে হেলিকপ্টার উড়ানো সহ একই সঙ্গে নদী পথে লঞ্চ-ট্রলারের মাধ্যমে বিশেষভাবে ফাল-ইয়াফরাহু প্রদর্শনী করা হবে। এই মুবারক দিনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে দেশের সবচেয়ে বড় গরু, বড় মহিষ, বড় খাসী সমূহ মুবারক আক্বীকা করা হবে। সুবহানাল্লাহ! কায়িনাতের মাঝে আয়োজিত এই নজির বিহীন ঐতিহাসিক মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে তিনি বিশেষভাবে দাওয়াত করেন। এছাড়াও রাজারহাট “ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত”এর কার্যক্রমকে মুবারকবাদ জানিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে উৎসাহিত করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনঃ মুহম্মদ মোশার্‌রফ হোসেন, ইঞ্জি. সাইয়্যিদ মুহম্মদ আশরাফুর রহমান, মুহম্মদ আসাদুল্লাহ, মুহম্মদ সরোয়ার হুসাইন, মুহম্মদ মাসুম বিল্লাহ, মুহম্মদ রফিকুল ইসলাম সুমন, আহমাদুর রহমান মারুফ, মুহম্মদ আবু তাহির, সাইয়্যিদ আহমাদ, মুহম্মদ মুমিনুল ইসলাম, মুহম্মদ মিজানুর রহমান, মুহম্মদ হাবীবুর রহমান, মুহম্মদ জাহিদ হাসান, মুহম্মদ কামরুল ইসলাম নাহিদ, মুহম্মদ হাসানুর রহমান আশিক, মুহম্মদ জুয়েল, মুহম্মদ আল আমীন, মুহম্মদ নোমান খন্দকার, মুহম্মদ নাজমুল ইসলাম, মুহম্মদ নাঈম, মুহম্মদ আরিফুর রহমান, মুহম্মদ মাহফুজুর রহমান, মুহম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজারহাট আনজুমানে আল বাইয়্যিনাতের অন্যান্য সদস্যবৃন্দসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান।

উক্ত অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেনঃ “মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা রাজারহাট শাখা”র মুয়াল্লিম হাফিয মুহম্মদ উমর ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেনঃ মুহম্মদ সোহানুর রহমান শামীম। শেষে তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 43 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 8 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক