admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুলাই, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বুধবার বিকেলে ৪ঃ১৫ মিঃ এ এস এস সি ৯৯ বাংলাদেশ ফ্রেন্ড ফাউন্ডেশনের অর্থায়নে চাকিরপশা ইউনিয়নের দাশপাড়া গ্রামের সুধাংশু মহন্তের প্রতিবন্ধী ছেলে সবুজ মহন্তকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়।
সেই সাথে হুইলচেয়ার টি প্রদানে সার্বিকভাবে সহযোগীতা করেন রাজারহাট মডেল প্রেসক্লাব এর সভাপতি আব্দুল হাকিম সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আব্দুর রফিক, এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট মডেল প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, ত্রাণ ও ক্রীড়া সম্পাদক জয়ন্ত রায় রঞ্জু, সদস্য মোঃ মকবুল হোসেন মুন্না প্রমুখ।
উল্লেখ্যঃ আব্দুর রফিক এর প্রচেষ্টায় আমরা মানুষের পাশে দাড়ানোর সুযোগ পাওয়ায় ধন্যবাদ জানাই এসএসসি ৯৯ বাংলাদেশ ফ্রেন্ড ফাউন্ডেশনের ব্যাচের প্রতি।