admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৯ ৩:২৩ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১০ (নভেম্বর) রবিবার আনুমানিক রাত সারে ৯ টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আওতাধীন শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃশওকত আলী এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার নং ১০৫৮/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। চর বোয়ালমারী নামক এলাকায় অভিযান চালিয়ে ১৫৮৫ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ আবু হানিফ (২২) নামের ১ যুবক কে আটক করেছে বিজিবি,যার সর্বমাট সিজার মূল্য ৪,৭৫,৫০০/শত টাকা। আটককৃত আসামী হলেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে আবু হানিফ (২২)।
এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ সাংবাদিকদের বলেন, আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রৌমারী থানায় মামলা রজুর মাধ্যমে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||