admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২২ ১:০১ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় যুব দিবস পালিত হয়। সারা দেশের ন্যায় রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে র্যালি,আলোচনা সভা, যুব ঋনের চেক প্রদান, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, সনদপত্র বিতরণসহ সফল আত্নকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে বুকে লালন করে-শ্যামল কুমার দাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, নব নির্বাচিত কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক, রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা সহ উপস্থিত যুব সংগঠক ও উপকারভোগী শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।