হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজারহাটে বিনা রশিদে উপবৃত্তির ফরম সংগ্রহে টাকা নেয়ার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার হরিশ্বরতালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির ফরম পুরণের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ে ৫৬৪ জন শিক্ষার্থী রয়েছে। সরকারী নিয়ম মতে শতকরা ৫৫ ভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনতে হবে। এ সুযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে এই করোনাকালীন সময়ে অসহায় এসব শিক্ষাথীদের উপবৃত্তির ফরম পূরণে তিনি বোর্ডে যাতায়াত ও অনলাইন চার্জসহ প্রত্যক ফরম বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে ৫০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে।

একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের জানামতে উপবৃত্তি ফরমে কোনো টাকা লাগে না, কিন্তু কোন প্রকার রশিদ ছাড়াই আমাদের স্কুলে ফরম বাবদ কেনো ২০০ থেকে ৫০০টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে তা বোধগম্য নয়। আমরা এসব অনিয়মের প্রতিকার চাই।অভিযোগের সত্যতা যাচাইয়ে এই প্রতিবেদক অভিভাবক সেজে উপবৃত্তির ফরম বিতরণের দায়িত্বে থাকা সহকারি শিক্ষক সাহিদা বেগমের মুঠো ফোনে কল করে উপবৃত্তির ফরমের জন্য কত টাকা দিতে হবে প্রশ্ন করলে তিনি বলেন, ৫০০ শত টাকা দিতে হবে। কিছু টাকা কম রাখার জন্য অনুরোধ করলে তিনি প্রতিউত্তরে বলেন- তাহলে আপনি হেড স্যারের সাথে বলেন। অডিও রেকর্ডটি এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে হরিশ্বরতালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক উপবৃত্তির ফরম বাবদ ৫০০ টাকা করে নেয়ার কথা অস্বীকার করে বলেন, এভাবে টাকা নেয়া অবৈধ তবে অনলাইনে ফরম পুরনের জন্য ২০০ টাকা করে প্রতিটি ছাত্র থেকে নেওয়া হচ্ছে। হিসাব বিজ্ঞানের সহকারি শিক্ষক সাহিদা বেগম কার নির্দেশে শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির ফরম বাবদ ৫০০ টাকা করে কার নিচ্ছে? প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক রেজাউল করিম কোন সদূত্তর দিতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান, উপবৃত্তির ফরম পূরণে টাকা নেয়া বিধি সম্মত নয়। টাকা নেয়ার কোনো বিধান নেই। তবে স্কুল কমিটি চাইলে অনলাইন খরচের টাকা নিতে পারে। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন,উপবৃত্তির ফরম বিক্রির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক