admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেলে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০কেজি চাল,১কেজি চিনি,১কেজি ডাল ও ১/২লিটার তেল।
ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭০সেঃমিঃ উপর প্রবাহিত হতে থাকলে চরাঞ্চলের ও নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তাদের খোজ খবর নিতে বৃহস্পতিবার দুপুরে নৌকায় করে ত্রাণ বিতরণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া, রাজারহাট মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকারিয়া খান বিটন সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।