admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে হেডফোন কানে লাগিয়ে ফ্রি ফায়ার গেম খেলার সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী শাটল ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১১জানুয়ারি রাত ৮ঃ০০ ঘটিকায় দিকে উপজেলার দিনোবাজার এলাকায় এঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়,উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাজমুজরাই গ্রামের মজিবর রহমানের পুত্র রাশেদুল ইসলাম পার্শ্ববর্তী দিনোবাজারে চাচাতো বোনের (আব্দুল মজিতের কন্যা) বিয়ের অনুষ্ঠানে আসে। সন্ধ্যার পর চাচার বাড়ির পার্শ্বস্ত রেল লাইনের উপর বসে কানে হেড ফোন লাগিয়ে দুই বন্ধু মিলে ফ্রি-ফায়ার গেম খেলতেছিল।
আকস্মিক ট্রেন চলে আসলেও বুঝতে পারেনি রাশেদুল। এসময় সে ট্রেনের নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। তবে অপর বন্ধু লাফিয়ে প্রানে বাঁচতে সক্ষম হয়েছে।