admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ২:১৩ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে না ফেরার দেশে চলে গেলেন এএসআই-ডিএসবি মাসুদ রানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজারহাট থানার এএসআই-ডিএসবি মাসুদ রানা। বৃহস্পতিবার দিবাগত রাত আনমানিক ১১ঃ৩০মিনিটে কুড়িগ্রামের ভাড়া বাসায় অবস্থান কালে হঠাৎ তার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্ট্রোক হয়।
অসুস্থ অবস্থায় দ্রুত কুড়িগ্রাম সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী দুই ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এএসআই মাসুদ রানার মৃত্যুতে রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ সকল সদস্যগণ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।