admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২২ ৫:১৫ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ১৮ এপ্রিল সোমবার রাত অনুমানিক ১ টায় রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের নাটুয়া মহল গ্রামের কুড়ারপাড় এলাকার মৃতঃ আবু বক্করের পুত্র মোঃ তাজুল ইসলামের বাড়িতে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, রাতের মশার কয়েল থেকে আগুন লেগে ২টি ঘর ও ঘরের অন্যান্য মালামাল সহ পুড়ে একদম ছাই হয়ে গেছে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ছাই।