admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পুলিশ নেপথ্য কারণ বের করেছে যুবলীগ নেতা নেতৃত্বে ঘটেছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাঙচুর করা হয়েছে বিট্রিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য। দ্বিতীয় ঘটনাটিও ঘটেছে কুষ্টিয়াতেই। গত বৃহস্পতিবার রাতে কুমারখালীর কয়া কলেজের সামনের এই ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনার নেপথ্য কারণ বের করেছে পুলিশ। তারা জানিয়েছে, হামলা হয়েছে স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে।
বাঘা যতীনের ভাস্কর্যে আঘাত, বৃহস্পতিবার রাতের এই ঘটনার প্রেক্ষিতে পরদিন তথা গতকাল শুক্রবার পুলিশ ৪ জনকে আটক করে। তারা হলেন- কলেজটির সভাপতি নিজামুল হক, অধ্যক্ষ হারুন অর রশীদ, নৈশপ্রহরী খলিলুর রহমান এবং কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান। তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল ঘটনা। কলেজ কমিটির দলাদলিকে কেন্দ্র করে ভাস্কর্য ভাঙচুর করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান।
পুলিশ জানায়, রাত ১টার দিকে বাঘা যতীনের ভাস্কর্যে হামলা চালানো হয় আনিসুর রহমানের নেতৃত্বে। তার সঙ্গে ছিল সবুজ হোসেন ও হৃদয় নামে আরো দুজন। এই ঘটনা দেখে ফেলে কলেজের নৈশপ্রহরী খলিলুর রহমান। পরে পুলিশের হাতে আটক হয়ে ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান। এ ব্যাপারে ইতোমধ্যে একটি মামলা করেছে পুলিশ।
প্রসঙ্গত, ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা অঞ্চলের কয়াগ্রামে (বর্তমান কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকার জন্য তার নাম হয়ে যায় ‘বাঘা যতীন’। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান গড়ে তোলেন তিনি। সেই অভ্যুত্থানের এক পর্যায়ে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ বছর বয়সে মারা গেছেন এই বিপ্লবী।