admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২০ ১০:২৭ পূর্বাহ্ণ
মোঃ হারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ কুষ্টিয়া মেইন শহর পাঁচ রাস্তার মোড়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর মহানগর ২৯নং ওয়ার্ডের উদ্দ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি। রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল। রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিক, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণত সম্পাদক মোঃ রমজান আলী তুহিন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন লিখন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখারুল ইসলাম শুভ, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।
২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তায়েফ হোসেন লায়েস। সহ সভাপতি মোঃ ওমর ফারুক লিংকন। আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান জাহাঙ্গীর, উপ দপ্তর সম্পাদক আবু শাদাৎ মোহাম্মদ শাওন। মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ আলমগীর হোসেন চৌধুরী ও ফেরদৌস হাসান চৌধুরী জুয়েল। রংপুর মহানগর ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক সজল মোল্লা। ৩০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেল, সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের অন্যন্য নেত্রীবৃন্দ। সভায় বক্তারা বলেন যে বঙ্গবন্ধুর জন্ম নাহলে বাংলাদেশ হতো না। যে বঙ্গবন্ধুর জন্ম নাহলে আমরা মা কে মা বলে ডাডার অধিকার পেতাম না। যে বঙ্গবন্ধুর জন্ম নাহলে আমরা ৫৫হাজার বর্গমাইলের স্বাধীন বাংলা পেতাম না, আজ সেই স্বাধীন বাংলার মহানয়কের প্রতিকৃতিতে আঘাত মানে, স্বাধীন বাংলার মানচিত্রে আঘাত। আমরা প্রশাসনের কাছে জবাব চাই এই জঘন্য ঘটনা কারা ঘটিয়েছে?
এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জরিত তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। অন্যথায় আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী জনতা কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। উপস্থিত বক্তারা আগামী ১২ই ডিসেম্বর মাওলানা মামুনুল হকের রংপুরের মাহফিলে আসায় নিষেধাজ্ঞা আরোপের জন্য ঘোষণা দেন। আগামীকাল ৬ই ডিসেম্বর ২০২০ ইং রোজ রবিবার সকাল ১১টায়, রংপুর জেলা ও রংপুর মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পার্টি অফিসে উপস্থিত থাকার আহবান জানিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।