admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
মো: লিটন উজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানায় আনোয়ার বিড়ির গাড়ি বেপরোয়া গতিতে বাঁকা পুল পার হয়ে এসে জোড়া খেজুরতলা ফারাকপুর নামক স্থানে দয়ালের বাড়ির সামনে মেইন রোডে নিয়ন্ত্রণ হারালে মোছা: সানোয়ার বেগম (ঘুনটি) নামে এক মহিলা আহত হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে তারা রাজশাহী তে যাবার পরামর্শ দিলে রাজশাহী যাওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা যায়।
আনোয়ার বিড়ির মালিক আনোয়ার বিষয় টির সত্যতা নিশ্চিত করেছে এবং গাড়ি টি তিনি চালাচ্ছিলেন বলে জানা কিন্তু তিনি এই কথাটি অস্বীকার করেন। তার গাড়িতে অবৈধ বিড়ির চালান ছিল এটা জানতে চাইলে তিনি কোন কথা বলেননা। জনমনে প্রশ্ন অবৈধ কিছু না থাকলে বেপরোয়া গতিতে কেন চালাবে এবং তাৎক্ষণিকভাবে মিমাংসাই বা কেন করবেন?
ফারাকপুর রেলগেট দয়ালের বাড়ির পাশের মোহাম্মদ রবিউল এর স্ত্রী ঘুনটি খাতুন আজ দুপুরে আনোয়ার বিড়ির নোহা গাড়ি বেপরোয়া গতিতে বিড়ি নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে জানা যায়। পথচারী তৌহিদ নামে এক ব্যক্তি বলেন, এত জোরে গাড়ি টি চলছিল মনে হচ্ছিল যে গাড়িতে অবৈধ কিছু আছে। ভেড়ামারা থানা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকা বাসী।