হোম
অপরাধ

কুমিল্লা সদর কোতোয়ালি থানার পাশেই অবৈধ অস্ত্রের কারবার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৯ ৮:০৭ পূর্বাহ্ণ

kumilla-arms-business-mknewsbd

ফাইল ছবি

কুমিল্লা সদর কোতোয়ালি থানার দক্ষিণ পাশের সীমানা লাগোয়া ‘ফয়েজ বক্স আর্মস স্টোর।’ বৈধভাবে অস্ত্র ও গুলি বিক্রির জন্য লাইসেন্স রয়েছে প্রতিষ্ঠানটির। কিন্তু এই বৈধ সাইনবোর্ডের আড়ালেই বছরের পর বছর ধরে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রি হচ্ছিল আন্ডারওয়ার্ল্ডে। ওই দোকানটির মালিক আব্দুল হামিদ ওরফে বাবুল। তিনি বৈধ লাইসেন্সের আড়ালে অবৈধ অস্ত্র-গুলি বিক্রির জন্য আন্ডারওয়ার্ল্ডে ‘ডিলার গ্রুপ’ গড়ে তুলেছেন। বাবুল গেল চার মাসেই অবৈধ একাধিক আগ্নেয়াস্ত্র ও দুই সহস্রাধিক গুলি আন্ডারওয়ার্ল্ডে সরবরাহ করেছেন। তিনটি অস্ত্র ও গুলি হাতবদলের সময় পুলিশ বাবুল ও তার দুই ডিলারকে গ্রেফতার করলে বেরিয়ে আসে এসব তথ্য। গত সোমবার রাতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের আর্মস এনফোর্সমেন্ট টিম রাজধানীর গুলিস্তান এলাকায় এই অভিযান চালায়। সিটিটিসি ও কুমিল্লার স্থানীয় সূত্র বলছে, ফয়েজ বক্স আর্মস স্টোরের মালিক থানা রোডের স্থায়ী বাসিন্দা ফয়েজ বক্স। তার মৃত্যুর পর ছোট ছেলে আব্দুল হামিদ ওরফে বাবুল ২০০৬ সাল থেকে নিজের নামে লাইসেন্স নিয়ে বৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। কিন্তু সাধারণ দৃষ্টিতে তার অস্ত্রের দোকানের বেচাকেনা আর জীবন ধারণে স্থানীয়দেরও সন্দেহ হচ্ছিল। তাকে গ্রেফতারের পর বৈধ লাইসেন্সের আড়ালে অবৈধ অস্ত্রের ব্যবসার তথ্য জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের আর্মস এনফোর্সমেন্ট টিমের অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সমকালকে বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্সকে পুঁজি করে অবৈধভাবে অস্ত্র ও গুলির ব্যবসা করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে।’ আর্মস এনফোর্সমেন্ট টিম সূত্র জানায়, সোমবার রাতে গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে অবৈধ অস্ত্র হাতবদলের খবর পেয়ে তাদের একটি দল ওই এলাকা ঘিরে ফেলে। দৌড়ে পালানোর সময়ে আব্দুল হামিদ বাবুল, জালাল উদ্দিন ও শফিকুল ইসলাম বিটুকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও একটি দোনালা বন্দুক এবং ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ঘটনাস্থল থেকে পারভেজ আহমেদ চৌধুরী, জয়নাল ও আওয়াল নামে আরও তিনজন পালিয়ে গেছে। পরে পলাতক তিন আসামিসহ ওই ছয়জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে। সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এক কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, বাবুল কুমিল্লায় বৈধ অস্ত্রের দোকানের মালিক। পরে সেখানে খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়। এর পরই বিস্তারিত তদন্ত শুরু হয়। পুরনো তথ্য ঘেঁটে জানতে পারা যায়- এই বাবুলকেই তারা গত দুই বছর ধরে নজরদারি করছিলেন। আর্মস এনফোর্স টিমের এক কর্মকর্তা জানান, বাবুলের হয়ে আন্ডারওয়ার্ল্ডে মূলত বিটু ও জালাল উদ্দিনসহ অন্তত ১০ জন অস্ত্র ও গুলি সরবরাহ করে থাকে। বাবুলের ডিলার গ্রুপের সদস্য এরা। এই গ্রুপটি বাবুলের কাছে গুলি ও অস্ত্রের চাহিদা দেয়। সে অনুযায়ী বাবুল অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে। অনেক সময়ে ঢাকার বৈধ দোকান থেকে বাবুল নিজের লাইসেন্স দেখিয়ে গুলি কিনে থাকে। পরে নিজের ডিলার গ্রুপের মাধ্যমে তা অন্ধকার জগতে সন্ত্রাসীদের হাতে ছড়িয়ে দেয়। সারাদেশেই তাদের নেটওয়ার্ক রয়েছে। কুমিল্লা সদর থানার পাশে দোকান তুলে নিরাপদেই অবৈধ এই কারবার করে আসছিল বাবুল। এতে স্থানীয় পুলিশও সন্দেহ করতে পারেনি তাকে।ওই কর্মকর্তা আরও জানান, বিটু একসময় কুমিল্লা শহরে ছাত্রদলের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তবে দীর্ঘদিন দল ক্ষমতায় না থাকায় নিষ্ফ্ক্রিয় ছিল। কুমিল্লা শহরেই ‘আয়েশা এন্টারপ্রাইজ’ নামের স্টেশনারি দোকান চালায় সে। কিন্তু আন্ডারওয়ার্ল্ডে আগে থেকেই যোগাযোগ থাকায় অবৈধ অস্ত্র ও গুলি সরবরাহ করে আসছিল। দোকানটি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করত। মূলত সে বাবুলের কাছ থেকে অস্ত্র কিনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকাগুলোর ডাকাত, পেশাদার কিলার, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে সরবরাহ করত। জালাল উদ্দিন ডাকাতি পেশায় জড়িত। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। সে বাবুল ও বিটুর কাছ থেকে অস্ত্র-গুলি নিয়ে দেশের বিভিন্ন ডাকাত গ্রুপের কাছে বিক্রি করত।।
স্পেশাল অ্যাকশন গ্রুপের আর্মস এনফোর্সমেন্ট টিমের পরিদর্শক মেজবাহ্‌ উদ্দিন আহমেদ সমকালকে বলেন, ‘গ্রেফতার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত জানা গেছে, অবৈধ অস্ত্র ও গুলি হাতবদলের সময়ে এই চক্রটি সাংকেতিক ভাষা ব্যবহার করে থাকে। এরা আগ্নেয়াস্ত্রকে ‘গাছ’ এবং গুলিকে ‘খাবার’ বলে চিহ্নিত করে। জব্দ করা অস্ত্রগুলো পলাতক তিনজনের কাছে হাতবদল করা হতো।’অপর এক কর্মকর্তা জানান, বৈধ অস্ত্র ব্যবসায়ী বাবুল নিজের লাইসেন্স দেখিয়ে দেশের বিভিন্ন ডিলারের কাছ থেকে প্রতি পিস গুলি ২৩০ টাকায় কেনে। তার কাছ থেকে বিটু ও জালালসহ গ্রুপের সদস্যরা এক হাজার থেকে ১২শ’ টাকায় কেনে তা। তারা আবার আন্ডারওয়ার্ল্ডে ১৫শ’ থেকে দুই হাজার টাকা করে প্রতিটি গুলি বিক্রি করে। এর বাইরে সীমান্ত থেকে অবৈধ পিস্তল ও রিভলবার কিনে তা চাহিদা অনুযায়ী দামে বিক্রি করে থাকে। এদিকে থানার পাশেই বাবুলের বৈধ লাইসেন্সের আড়ালে অবৈধ অস্ত্রের ব্যবসা সম্পর্কে জানতেন না বলে জানিয়েছেন কুমিল্লার কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন। তিনি সমকালকে বলেন, ‘বৈধ অস্ত্র ব্যবসায়ী বাবুল কিছুদিন ধরে নিখোঁজ বলে তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঢাকার পুলিশ তাকে গ্রেফতার করেছে কি-না, সে তথ্যও নেই আমার কাছে।’ অবশ্য সিটিটিসির একজন কর্মকর্তা সমকালকে বলেছেন, বৈধভাবে অস্ত্র ও গুলি বিক্রি করলে সংশ্নিষ্ট ডিলার স্থানীয় থানা ও জেলা প্রশাসনের সংশ্নিষ্ট শাখায় হিসাব দিয়ে থাকে। বাবুল এ পর্যন্ত কতগুলো গুলি ও অস্ত্র বৈধভাবে বিক্রি করেছে, সে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 13 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক