admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
মোঃ মহিবুল আলম রানা ও মোঃ রফিকুল ইসলাম জিলুঃ কুষ্টিয়া কুমারখালীর মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাজকুমারের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রাজকুমারের দুটি কিডনি বিকল হয়ে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ভুগছিলেন। গত কয়েকদিন আগে পরিবারের সবাইকে কাঁদিয়ে পরলোকগমন করেন।
পরে আজ ২ এপ্রিল ২০২২ শনিবার সকালে মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রাজকুমারের অকালমৃত্যুতে শোক সভার আয়োজন করা হয়। আয়োজিত শোকসভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনবন্ধু আব্দুল্লাহ আল বাকী বাদশা।
মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজকুমারের স্মৃতি ধরে রাখতে রাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও রাজ ভবন উদ্বোধন করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।