হোম
রংপুর

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি গ্রামের দু:খিনী রাবেয়ার বসত ভিটা গত বুধবার ২ সেপ্টেম্বর বেলা ৩ টার দিকে হঠাৎ তিস্তার তীব্র ভাঙনে চোখের পলকেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরের জায়গায় আশ্রিত বারেয়া শেষ সম্ভব টুকু হারিয়ে এক ছেলে, ছেলের বউ ও তিনটি অবুঝ নাতি-নাতনী কে নিয়ে নিঃস্ব হয়ে গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে কোন রকমে অন্যের জায়গায় ছোট্র একটি টিনের সায়লা নির্মাণ করে মানবেতর জীবন যাপন শুরু করেন।

রাবেয়া বেগমের ঘর তিস্তানদী গর্ভে চলে যাওয়ার দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে,ব্যাপক আলোচনার ঝড় উঠে।এই ঘটনা রাজারহাট উপজেলার মানবিক ইউএনও তানজিলা তাসনিমের দৃষ্টি গোচর হলে পরে ৬ই সেপ্টেম্বর রবিবার বিকেলে দু:খিনী রাবেয়া কে সংবাদ দিয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম তার কার্যালয়ে নিয়ে এসে তাৎক্ষণিক অসহায় পরিবার টি সহায়তার জন্য রাবেয়া বেগমের হাতে খাদ্য সামগ্রিক,বস্ত্র সহ আর্থিক অনুদানের একটি চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য,গত বুধবার বিকালে তিস্তার ভাঙনের তীব্রতা এতটাই বেশি ছিল যে,অল্প সময়ের মধ্যেই রাবেয়া বেগমের বসতভিটার সম্পূর্ণ অংশ নদীগর্ভে চলে যায়।
নদীর স্রোতে ভেসে যায় তার বসতভিটা সহ প্রয়োজনীয় আসবাপত্র। সংসারের অন্যান্য সামগ্রী“হাস মুরগী-ছাগল নিয়ে মহাবিপদে দিনাতিপাত করছেন রাবেয়া বেগম।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ইউএনও তানজিলা তাসনিম জানান,জরুরি ভিত্তিতে রাবেয়া বেগম কে আর্থিক অনুদান সহ খাদ্য সামগ্রী ও বস্ত্র দেওয়া হলো।পরবর্তীতে সরকারী জায়গায় ভুমিহীন রাবেয়ার পরিবার কে পুর্নবাসনের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হবে।যাতে রাবেয়া বেগম তার পরিবার সহ নির্বিঘ্নে বসবাস করতে পারেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
রংপুর 1 hour আগে

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।
রংপুর 4 hours আগে

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 7 hours আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 12 hours আগে

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
দুর্ঘটনা 24 hours আগে

যশোরে ড্রাগন ও পেয়ার চাষে ব্যাপক সাফল্য।
অর্থনীতি 1 day আগে

বৃষ্টি নেই, তেলের দাম বেশি,পার্বতীপুরে আমন চাষে ফলন বিপর্যয়ের আশঙ্কা।
অর্থনীতি 2 days আগে

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির
অপরাধ 2 days আগে

চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত।
রংপুর 2 days আগে

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ,এলাকায় চাঞ্চল্য।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক