admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারাদেশের ন্যায় জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ১১ ফেব্রুয়ারী শনিবার বিকালে নেওয়াশীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আনিছুর রহমান আনিস, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি,আমিন সিদ্দিকী, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, নাগেশ্বরী উপজেলা বিএনপি, আজিজার রহমান মাস্টার,সাধারণ সম্পাদক নেওয়াশী ইউনিয়ন বিএনপি, আবু বক্কর সিদ্দিক আবুল, সভাপতি নেওয়াশী ইউনিয়ন বিএনপি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নেওয়াশী ইউনিয়নের নেতা কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরশাদুল হক মেম্বার ও সদস্য সচিব জাতীয়তাবাদী দল বিএনপি নেওয়াশী ইউনিয়ন যুবদল। মফিজুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নেওয়াশী ইউনিয়ন বিএনপি,মাহবুবুর রহমান প্রমূখ।
পদযাত্রাটি আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে নেওয়াশী মেরুয়ার ব্রিজ হইতে এগারো মাথা পর্যন্ত এসে বাজারে পদসভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে পদযাত্রা সমাপ্তি করা হয়েছে।